ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

কুবি ছাত্রী-মাকে হত্যা : পানি পড়া আর ঝাড়ফুঁকের আড়ালে নির্মম হত্যাকাণ্ড

ads

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মায়ের হত্যার ঘটনায় জড়িত মূলহোতা মোবারক হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় একজন কবিরাজ। সিসিটিভি ফুটেজে ভাইরাল হওয়া সেই কবিরাজই মোবারক বলে শনাক্ত করেছে পুলিশ।


শুক্রবার (৮ সেপ্টেম্বর) কুমিল্লা রেলস্টেশন এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ‘পানি পড়া’, বোতল, জামাকাপড়, চুরি হওয়া ৪টি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।


কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান গণমাধ্যমকে জানান, মোবারকের আগে থেকেই এই পরিবারে যাতায়াত ছিল। সে পানি পড়া আর ঝাড়ফুঁকের নাম করে ওই বাসায় যাতায়াত করত। এই আস্থার সুযোগ নিয়েই সে হত্যাকাণ্ডটি ঘটায়।


পুলিশ সুপার আরও বলেন, ‘হত্যার আগে প্রায় তিন ঘণ্টা ধরে পানি পড়া ও ঝাড়ফুঁক করে পরিবারের সদস্যদের অচেতন করা হয়। এরপর মাকে শ্বাসরোধে ও সুমাইয়াকে গলা টিপে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুপুর আড়াইটার দিকে হত্যাকাণ্ড সংঘটিত হয়।’


এই ঘটনায় পরিবার বা পরিচিতজনদের কেউ জড়িত কি না-তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন, ‘এখনো নিশ্চিত হওয়া যায়নি হত্যাকাণ্ডে পরিবারের কেউ জড়িত ছিল কি না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা ঘটনাটি নিয়ে গভীর তদন্ত করছি।’


পুলিশ জানিয়েছে, আজ বিকেলের মধ্যেই প্রেস রিলিজ দিয়ে ঘটনার বিস্তারিত জানানো হবে।


প্রসঙ্গত, সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লা নগরীর চর্থা এলাকায়।

ads
ads
ads

Our Facebook Page